Terms and Conditions

ওয়েবসাইট: shop.fns24.com

এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন

. সার্ভিসের ধরন
এই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন ভিত্তিক নিউজ, ছবি এবং অন্যান্য কনটেন্ট ডাউনলোডের সুবিধা প্রদান করা হয়। শুধুমাত্র সক্রিয় সাবস্ক্রিপশন থাকা ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন

. সাবস্ক্রিপশন মেয়াদ
• সাবস্ক্রিপশন প্রতি মাসের তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত গণনা করা হবে।
• প্রতিটি সাবস্ক্রিপশনের সাথে অতিরিক্ত ১০ দিন গ্রেস পিরিয়ড প্রদান করা হবে।
• অর্থাৎ, একটি সাবস্ক্রিপশন কার্যকর থাকবে সর্বোচ্চ পরবর্তী মাসের ১০ তারিখ পর্যন্ত।

উদাহরণ:
আপনি যদি মাসের ২০ তারিখে সাবস্ক্রিপশন করেন, তাহলে আপনার সাবস্ক্রিপশন কার্যকর থাকবে পরবর্তী মাসের ১০ তারিখ পর্যন্ত

. বিলিং সাইকেল
• প্রতিটি বিলিং সাইকেল প্রতি মাসের ১০ তারিখ থেকে পুনরায় শুরু হবে।
• পরবর্তী মাসের সাবস্ক্রিপশনের জন্য বিল আগেই প্রস্তুত থাকবে।
• নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট না করলে সার্ভিস স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

. পেমেন্ট নীতি
• সকল পেমেন্ট অগ্রিম (Advance) প্রদান করতে হবে।
• পেমেন্ট সম্পন্ন হওয়ার পরই সাবস্ক্রিপশন সক্রিয় হবে।
• কোনো অবস্থাতেই পেমেন্ট রিফান্ডযোগ্য নয়।

. কনটেন্ট ব্যবহারের শর্ত
• ডাউনলোডকৃত নিউজ ছবি শুধুমাত্র অনুমোদিত পত্রিকা ও হাউজে  ব্যবহারের জন্য।
• কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি, পুনঃপ্রকাশ, বিক্রয় বা বিতরণ করা যাবে না।
• নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।

. অ্যাকাউন্ট নিরাপত্তা
• ব্যবহারকারী তার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য নিজেই দায়ী।
• একাধিক ব্যক্তির সাথে অ্যাকাউন্ট শেয়ার করা নিষিদ্ধ।

. পরিবর্তনের অধিকার
• কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।